এইচএসসি
বর্তমানে সরকারি সংগীত কলেজে আই.এ (মানবিক) ও আই.মিউজিক বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে মানবিক বিভাগে ৩২৫টি এবং মিউজিক বিভাগে ২০০টি আসন আছে। আই মিউজিক পাশ করার পর সংগীতে অনার্স-মাস্টার্স করার সুযোগ রয়েছে।
পঠিত বিষয়সমূহ:
| মানবিক | মিউজিক |
| আবশ্যিক বিষয়: ১। বাংলা ২। ইংরেজি ৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঐচ্ছিক বিষয়: [৪-৭ এর মধ্যে যে কোন তিনটি বিষয় নিতে হবে] ৪। ইতিহাস ৫। অর্থনীতি ৬। যুক্তিবিদ্যা ৭। পৌরনীতি ও সুশাসন চতুর্থ বিষয়: [ যে কোন একটি বিষয় নিতে হবে] লঘুসংগীত: [কণ্ঠ সংগীত/যন্ত্রসংগীত(তবলা/বেহালা)] | আবশ্যিক বিষয়: ১। বাংলা ২। ইংরেজি ৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪। উচ্চাঙ্গসংগীত ৫। লঘুসংগীত ঐচ্ছিক বিষয়: [৬ নং থেকে যে কোন একটি বিষয় নিতে হবে] ৬। পৌরনীতি ও সুশাসন/অর্থনীতি/ইতিহাস/যুক্তিবিদ্যা চতুর্থ বিষয়: [ যে কোন একটি বিষয় নিতে হবে] পৌরনীতি ও সুশাসন/অর্থনীতি/যুক্তিবিদ্যা |